ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নওয়াপাড়ায় ১,৪১৭ ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ২:১৩
যশোরের অভয়নগরে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমন মোল্যা (৩২) ও আকাশ বিশ্বাস (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে নওয়াপাড়ার বেঙ্গল রেলগেট এলাকায় মডেল কলেজসংলগ্ন একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন মোল্যা অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের ফারুক মোল্যার ছেলে এবং আকাশ বিশ্বাস একই গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে। তারা বেঙ্গল রেলগেট এলাকার হাফিজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান “সকালের সময়কে” জানান,  গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় সাতটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস