ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মনিরামপুরে অন্ততঃ ৬০০ কি.মি. কাঁচা সড়ক, লাগাতার বর্ষায় চরম দুর্ভোগ


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ২:১৪

বর্ষা এলেই যেন দুর্ভোগের অন্য নাম হয়ে ওঠে যশোরের মনিরামপুর উপজেলার গ্রামীণ জনপদ। টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কাঁচা সড়কগুলো কাদার সাগরে পরিণত হয়েছে। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও আবার পানি জমে রাস্তা-খাল একাকার। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া, কৃষিপণ্য বাজারে নেওয়া, শির্ক্ষাথীদের স্কুলে যাওয়া কিংবা রোগী হাসপাতালে পৌঁছানো সব ক্ষেত্রেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সর্বশেষ সড়ক তালিকা অনুযায়ী, মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৭৭২টি গ্রামীণ সড়ক রয়েছে। এসব সড়কের মোট দৈর্ঘ্য ১,৯০৬ দশমিক ৯১ কিলোমিটার। এর মধ্যে কাঁচা  সড়ক ৫৮৮ দশমিক ৯৯ কিলোমিটার, আধাপাকা ১৭৯ দশমিক ৮০ কিলোমিটার এবং পাকা মাত্র ২ দশমিক ৬৫ কিলোমিটার। এছাড়া বিটুমিনাস বা ফ্লেক্সিবল পেভমেন্ট রয়েছে ১,১১০ কিলোমিটারের বেশি। তবে বর্ষাকালে সবচেয়ে বেশি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় ৫৮৯ কিলোমিটার কাঁচা রাস্তা।
বিশেষ করে খেদাপাড়ার রঘুনাথপুরসহ  হরিদাসকাটি, চালুয়াহাটি, ঢাকুরিয়া, নেহালপুর, রাজগঞ্জ, কাশিমনগর, শ্যামকুড়, ভরতপুর, দুর্বাডাঙ্গা, ঝাঁপা, মশ্মিমনগর, হাজিরঘাট, কুলটিয়া, খানপুর, মনোহরপুর, রোহিতা, গোপালপুর, মধুখালী, মুজগুন্নী, কাশিপুর, পাড়ালা, বাটবিলা, পাড়িয়ালী, বালিয়াডাঙ্গা, চিনাটোলা, বাগডাঙ্গা, রঘুনাথপুরসহ বিভিন্ন গ্রামের কাঁচা সড়ক বৃষ্টির পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
রঘুনাথপুর গ্রামের বাসিন্দা অশোক বিশ্বাস বলেন, খেদাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর মজুমিয়ার বাড়ি থেকে মহোন্ততলা মন্দির হয়ে সাধন বিশ্বাসের বাড়ির অভিমুখের এই কাচা রাস্তার অবস্থা । স্বাধীনতার এত বছর পরও বর্ষা এলেই কাদার মধ্যে জীবন কাটাতে হয়। জনপ্রতিনিধিদের কাছে আমাদের একটাই দাবি অন্ততঃ প্রধান কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকা করণ করা হোক।
ঘুঘুদহ গ্রামের সাইদুল ইসলাম বলেন, “আমরা যেন বর্ষাকালে বিচ্ছিন্ন হয়ে যাই। কৃষিপণ্য বাজারে নিতে পারি না। শিশুদের স্কুলে যেতে ভয় লাগে। কাঁচা রাস্তার এই দুর্ভোগ বছরের পর বছর চলছে।”
মনিরামপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী খালেকুজ্জামান বলেন, “উপজেলার কাঁচা সড়কের পরিমাণ এখনও অনেক বেশি। টানা বৃষ্টিতে এসব রাস্তার ক্ষতি হওয়া স্বাভাবিক। আমরা ক্ষতিগ্রস্ত সড়কগুলো চিহ্নিত করছি। বরাদ্দ পাওয়া সাপক্ষে পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়নকাজ করা হবে।”
যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক বলেন, “গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ। উপজেলার গুরুত্বপূর্ণ কাঁচা সড়কগুলোকে ধাপে ধাপে পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
মনিরামপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এসএম হাফিজুর রহমান বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। তাই সাময়িক মেরামতের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উপজেলার কাঁচা সড়কগুলো দ্রুত টেকসইভাবে উন্নয়ন করা হলে গ্রামীণ জনজীবনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

Aminur / Aminur

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন