ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে রাস্তায় বাসের ধাক্কায় প্রান ভ্যানযাত্রীর, আহত-৩


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ২:১৫

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাস্তায় বাসের ধাক্কায় আবু হানিফ ব্যাপারী (৬৪) নামে একজন ভ্যানযাত্রী প্রান হারিয়েছেন। এ সময় ভ্যানচালকসহ আরো ৩ জন আহত হয়েছেন। বাগেরহাট-শরণখোলা সড়কের শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সকালে এ সড়ক দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত আবু হানিফ ব্যাপারী উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের নুরুল ব্যাপারীর ছেলে। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, রবিবার সকালে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস তার সামনে থাকা ব্যাটারী চালিত ভ্যানরিক্সাকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা  চালকসহ ৪ জন যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবু হানিফ ব্যাপারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত