ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, আটক একজন


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ৩:৫২

চাঁদপুরের হাইমচরে প্রাইভেটকারে করে পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ মো. রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পুলিশের দাবি, কুমিল্লা থেকে গাঁজা এনে হাইমচরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রসংলগ্ন রায়ের বাজার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক রাসেল মিয়া বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মো. গোলাম মোস্তফা খান ও মাকসুদা বেগম দম্পতির ছেলে।

রোববার (৯ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান।

হাইমচর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার একটি বিশেষ দল রায়ের বাজার মোড় এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িটির চালক রাসেল মিয়াকে আটক করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

অভিযানে অংশ নেওয়া হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) সমির কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে ২০ কেজি গাঁজাসহ গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছি।

পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে জানা গেছে-গাঁজাগুলো কুমিল্লা থেকে আনা হয়েছিল এবং হাইমচরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আটক রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার

ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপনে “হানি ট্র্যাপ” আটক ৩

আগাছানাশক দিয়ে ধান নষ্ট, থানায় লিখিত অভিযোগ

পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে

১৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই নূর হোসেনের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

পারিবারিক সম্পত্তি নিয়ে হয়রানি ও জবরদখলের অভিযোগ

রাঙ্গামাটিতে আনুষ্ঠানিকতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঘোড়াঘাটে ৫৫০পিচ ইয়াবা জব্দ গ্রেফতার-২

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জবি শিক্ষার্থীদের বাস সংস্কারে স্বস্তি, উদ্যোগ কুসিক প্রশাসকের

পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি

নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারে নতুন লাইব্রেরিয়ান রামেন্দ্র সরকার সুমিতের যোগদান