বাল্যবিবাহ রোধে অভয়নগরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে যশোরের অভয়নগরে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯আগষ্ট) পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অভয়নগর উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ কে এম তারেক। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ রাসেদুল আলম, বিআরডিবি খুলনার যুগ্ম পরিচালক এ কে এম আশরাফুল ইসলাম ও যশোরের উপপরিচালক কামরুজ্জামান। প্রশিক্ষণে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, কিশোরীদের অধিকার এবং ভবিষ্যৎ গঠনে সঞ্চয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ