ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ৪:৩৭

‘আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের অবদান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও মানঝি পরিষদের যৌথ আয়োজনে আয়োজিত এ সমাবেশ থেকে সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন আদিবাসী নেতৃবৃন্দ।

​রোববার সকাল ১০টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের উদয়ন মোড়, নিউমার্কেট, সেন্টু মার্কেট ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​চাঁপাইনবাবগঞ্জ উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সেক্রেটারি ও সদর উপজেলার পারগানার সভাপতি কর্নেলিয়াস মুরমুর সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম।

​সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা আদিবাসী, তবে ‘আদিম’ নন। আমরা নিজেদের ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ হিসেবে নয়, বরং এই দেশে দীর্ঘকাল ধরে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই।" বক্তারা আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও শিক্ষা ভাতাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া নিজস্ব মাতৃভাষায় শিক্ষার সুযোগ না থাকায় আদিবাসী শিশুরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ছে। বিশেষ করে সমতলের আদিবাসীদের ভূমি সমস্যার স্থায়ী সমাধান ও ঐতিহ্যগত ভূমির অধিকার নিশ্চিত করার জন্য তারা জোর দাবি জানান।

​সমাবেশে বক্তব্য দেন সমাজ উন্নয়ন কর্মী নিকোলাস মুরমু, কোল আদিবাসী নেত্রী কল্পনা মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের মহিলা বিষয়ক সম্পাদিকা মনিকা সরেন, শিক্ষক আলবেরিকুশ মুরমু এবং আদিবাসী যুব নেতা সিপানুয়েল হেমব্রম। কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ এবং রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম টুটুল।

​উক্ত কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আদিবাসী জনগোষ্ঠীর সদস্য ও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার