ঘোড়াঘাটে ৫৫০পিচ ইয়াবা জব্দ গ্রেফতার-২
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ির বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো.রায়হানুল ইসলাম (৩৬) এবং পার্বতীপুর কৈপাড়া গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে শ্রী সুবল চন্দ্র (৩০)।
পুলিশ জানায়,ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রির সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা কালো রঙের সাইড ব্যাগ তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে, আমরা রেগুলার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ