ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পারিবারিক সম্পত্তি নিয়ে হয়রানি ও জবরদখলের অভিযোগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ৪:৩৯

রাজশাহীতে সম্পত্তি দখল, ভয়ভীতি প্রদর্শন, হত্যার হুমকি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন হাবিব খান নামে এক ব্যবসায়ী। রোববার (৯ আগস্ট) রাজশাহী নগরীর রানীবাজার বাটারমোড় এলাকার বাসিন্দা হাবিব খান তার নিজস্ব বাসভবনে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিব খান বলেন, তার শাশুড়ির নিজস্ব সম্পত্তি তার কনিষ্ঠ ছেলে এমরান কবীর রোকনের নামে লিখে দেওয়া হলেও তার বড় শ্যালক কাজী মোহাম্মদ হুমায়ুন কবীর সন্ধি রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ওই সম্পত্তি দখলে রেখেছেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এমরানকে ভয়ভীতি ও মানসিক চাপ দেওয়া হচ্ছে।

হাবিব খানের অভিযোগ, হুমায়ুন কবীর বিভিন্ন সময়ে তাকে ও তার স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। সম্প্রতি তার স্ত্রীকে ফোন করে বাড়িতে গেলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে এমরান কবীরকে নিজ বাসায় তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেন হাবিব।

তিনি আরও অভিযোগ করেন, গত ৩ আগস্ট বিকেলে তার ছেলে নাবায়েত খান হিমেল রাজশাহী শিক্ষা বোর্ড থেকে বাড়ি ফেরার পথে জাদুঘর মোড় এলাকায় হুমায়ুন কবীরের ছেলে জিসানসহ কয়েকজন তার পথরোধ করে হত্যার হুমকি ও গালিগালাজ করেন।

এ ছাড়া হাবিব খান দাবি করেন, প্রায় তিন বছর আগে ঠিকাদারি কাজের কথা বলে হুমায়ুন কবীর তার কাছ থেকে ২০ লাখ টাকা নেন। দীর্ঘ সময় পার হলেও ওই টাকা ফেরত দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বিভিন্ন মামলা ও অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে মুঠোফোন না ধরায় কাজী মোহাম্মদ হুমায়ুন কবীর সন্ধির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার