পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে
পার্বত্য চট্টগ্রামে যুগের পর যুগ আদিবাসীর অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। জাতিগত অধিকার,ভূমি অধিকারসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাহাড়ি নেতারা।
রবিবার (০৯ আগস্ট ২০২৬) সকালে জেলা শহরের মারমা উন্নয়ন সংসদে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করে সংগঠনটি।
এর আগে লারমা স্কয়ার চত্বরের খোলা মঞ্চে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। প্রধান সড়ক ঘুরে এতে আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা গান ও নৃত্যের মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতি ও অধিকারের দাবি ফুটিয়ে তোলেন। পরে সমাবেশে মিলিত হয় বক্তারা।
পরে মারমা উন্নয়ন সংসদে আয়োজিত সমাবেশে বক্তারা,“পাহাড় ও সমতলে বসবাসকারী জাতি গোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির” দাবি জানান। পার্বত্য চুক্তি করে জুম্ম জনগণের সাথে প্রতারণা করছে। চুক্তির বাস্তবায়নের স্থলে বাকিরা ফাঁয়দা লুটছে বলে অভিযোগ করেন। অবিলম্বে পার্বত্য চুক্তির বাস্তবায়ন ,ভূমি অধিকার নিশ্চিত করা, পাহাড়ি নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন,পার্বত্য জেলা পরিষদগুলোতে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, পাহাড়কে মেধাশুন্য জাতি তৈরির জন্য টাকার বিনিময়ে নিয়োগ নতুন ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন তারা। আগামী ছয় মাসের মধ্যে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে জুম্মগণ আর বসে থাকবেনা বলে হুশিয়ারী দিয়ে এতে। এ সময় জুম্ম জনগণকে আরো সচেতন হওয়ারও তাগিদ দেন বক্তারা।
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন কমিটি’র যুগ্ম আহ্বায়ক অনুষ্ঠানের সভাপতি প্রীতিময় চাকমার সভাপতিত্বে সদস্য সুজন চাকমা ঝিমিট এর সঞ্চালনায়,সদস্য সচিব সুদর্শন চাকমার স্বাগত বক্তব্য রাখেন।
সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনায় আলোচক ছিলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল,লেখক ও গবেষক তানিম নওশাদ,বাংলাদেশ জনতার সংসদ সভাপতি মাহফুজুর রহমান শামীম, পানছড়ি উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তঞ্চঙ্গ্যাসহ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ