ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপনে “হানি ট্র্যাপ” আটক ৩
ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দিয়ে যশোরে এক যুবককে ডেকে এনে ‘হানি ট্র্যাপে’ ফাঁসিয়ে মোটরসাইকেল, ল্যাপটপ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। শনিবার (৮ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন, যশোর শহরের শংকরপুর এলাকার রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা। পুলিশ জানায়, নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে রাজা তার সঙ্গে যোগাযোগ করে ল্যাপটপ কেনার কথা বলে তাকে যশোরে আসতে বলেন। যুবকটি ল্যাপটপ নিয়ে যশোরে এলে তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার এসআই আল-আমিন তদন্ত শুরু করেন। পরে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে রাজাকে আটক করা হয়। একই স্থান থেকে বৃষ্টি ও জারাকেও আটক করা হয়। এসআই আল-আমিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে। পুলিশের দাবি, চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভনে মানুষকে ফাঁদে ফেলে। পরে আপত্তিকর ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন