ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ৪:৪৯

কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের ২নং ওয়ার্ডের বটতলী দুর্গম পাড়ায় দীর্ঘ দুই বছর ধরে এলাকায় চলাচলের একমাত্র রাস্তা ও বসতঘরের ওপর ভেঙে ও হেলে পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও সংযোগ তার। মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সেখানে বসবাস করছে অন্তত ৩৫টি  স্থানীয় পরিবার।

​সরেজমিনে রোববার (৯ আগষ্ট) গিয়ে দেখা যায়, সড়কের মধ্যেই বিপদজনক ভাবে পড়ে রয়েছে ১১ কেভি ভোল্টের সঞ্চালিত বৈদ্যুতিক তার। কয়েকটি বাসাবাড়িতে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে আছে। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা সহ প্রাণহানির মতো ঘটনা। 

​বটতলী ২নং পাড়ার স্থানীয় বাসিন্দা ক্যাউথোয়াই চিং মারমা ও আদোমা মারমা অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে প্রাকৃতিক দুর্যোগ ও জরাজীর্ণতার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ও তার ভেঙে পড়ে। এরপর থেকে খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় মাটিতে ও ঘরের চালে হেলে থাকলেও কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের একাধিকবার অবহিত করার পর তারা ঘটনাস্থলে এসে দেখে যান। কিন্তু দেখে গেলেও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহন করেননি। সেইসাথে এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, বিদ্যুৎ বিভাগের এক জনৈক কর্মচারী এটি ঠিক করার জন্য মোটা অংকের টাকা দাবী করেন। চাহিদামত টাকা দাবী পূরণ না করায় তারা আর কোন খোঁজ নেয়নি।

এবিষয়ে অনুসন্ধানে গেলে স্থানীয় বাসিন্দা মানু মারমা ও উসুই থোয়াই মারমা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতিমধ্যে একাধিক পরিবারের গরু-ছাগল মারা যাওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন নারী, শিশুসহ পাড়ার বাসিন্দারা। এবিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 

এ ব্যাপারে কথা হলে কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চিৎমরমের স্থানীয় বাসিন্দা উথোয়াই মং মারমা বলেন, তিনি কিছুদিন পূর্বে বটতলি এলাকায় পাহাড় ধসের ঘটনায় পরিদর্শনে গেলে বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ সহ গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। তিনি আরো বলেন, ওই এলাকার মানুষ হতদরিদ্র। তাদের কাছে অর্থ যোগান দিয়ে বিদ্যুৎ সংস্কার করা কষ্টসাধ্যে ব্যাপার। ফলে এই মানুষগুলো অর্থ যোগান দিতে না পারায় দীর্ঘ দুইবছর অতিবাহিত হলেও অদ্যাবদি বিদ্যুৎ বিভাগ সংস্কার কাজ করেননি। এইভাবে ঝুঁকি নিয়ে ৩৫ টি পরিবার মরণ আতঙ্কে দিনযাপন করছে। এবিষয়ে তিনি বর্তমান জনবান্ধব সরকারের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

জানতে চাইলে কাপ্তাই বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম জানান, তিনি এই বিষয়ে অবগত নন। এবিষয়ে তার অধিনস্থ কর্মচারী-কর্মকর্তারাও তাকে অবহিত করেননি। তবে তিনি সহসায় এলাকাটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহন করবেন বলে নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার