লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় মিশুক ও অটোরিকশা নিয়ন্ত্রণে লাইসেন্স দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।রোববার (৯ আগস্ট) থেকে অনলাইনে এসব যানবাহনের মালিকানা ও চালকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাচ্ছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
কুসিক প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অটো ও মিশুকের মালিকানা লাইসেন্স এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, নাগরিক সনদ এবং অটো বা মিশুক কেনার বৈধ রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। প্রতিটি আবেদনের জন্য ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত অনলাইন পেমেন্ট পদ্ধতিতে ফি পরিশোধ করতে হবে।
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একজন ব্যক্তি বা একটি পরিবার থেকে সর্বোচ্চ একটি মালিকানা বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। একাধিক লাইসেন্সের জন্য আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়া চালকদের মধ্য থেকে যারা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের লাইসেন্স দেওয়া হবে। আবেদনকারীদের জমা দেওয়া কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইসেন্সের মেয়াদ হবে এক বছর। পরে প্রতিবছর তা নবায়ন করতে হবে। সরকার সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট বিধি-বিধান ও নির্দেশনাও প্রযোজ্য হবে।
নির্ধারিত ফির বাইরে কোনো ধরনের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেলে আবেদন বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করা যাবে https://cocceasybike.gov.bd ওয়েবসাইটে। অনলাইন পোর্টালটিতে কুমিল্লা সিটি করপোরেশনের অটোরিকশা লাইসেন্স ব্যবস্থাপনা সিস্টেম চালু রয়েছে।
এমএসএম / এমএসএম
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ