জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক পদ শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হোসেন রনজুকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। পরবর্তী আদেশ বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত মো. নুরুল হোসেন রনজু ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. গোলাম কবীরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু বলেন, “গত ২ জুলাই জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগের জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি জয়পুরহাট জেলা আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করে এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মো. নুরুল হোসেন রনজুকে দায়িত্ব দিয়েছে।”
তিনি আরও বলেন, কেন্দ্রের এ সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাট জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশনা বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নুরুল হোসেন রনজু দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন