সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
নাটোরের সিংড়া উপজেলার লালোর উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারের পাঠকদের সিদ্ধান্তে সপ্তাহের পাঁচ দিনে দশ টাকা করে পঞ্চাশ টাকা জমিয়ে বৃক্ষের চারা ক্রয় করে তা সহপাঠীদের মাঝে বিতরণ করা কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকালে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রেজাউল করিম, প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম, উদ্যোক্তা লালোর উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) আব্দুল মতিন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি নাটোরের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক এড বাকী বিল্লাহ রশীদি, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আজাদুর রহমান, সাংবাদিক মাহবুবুর রহমান, বাংলা টিভির সাংবাদিক মেহেদী বাবু, বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার সদস্য আব্দুল করিম এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান শিক্ষক বলেন আমার কাছে ব্যতিক্রম। নতুন মাত্রা যোগ করবে। অন্যদের অনুপ্রেরণা হতে পারে।
শিক্ষক আব্দুল মতিন বলেন, আমরা প্রতিনিয়ত নতুন কিছু সৃষ্টি করার পক্ষে, শিক্ষা গ্রহণের সময় থেকে সমাজ ও দেশকে ভালোবাসুক এবং পড়াশুনার পাশাপাশি মানবিক কাজে এগিয়ে আসুক এই প্রত্যাশা থেকে এই উদ্যোগ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত