মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
নওগাঁর মান্দায় বসতভিটা থেকে এক বিধবাকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের জের ধরে আবারো মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও রোপণকৃত কলাগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।
রবিবার (৯ আগস্ট) বেলা ১২টার সময় কলাগাছ কাটাকে কেন্দ্র করে উপজেলার মান্দা সদর ইউনিয়নের কামারকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত বিধবা রোকসানা বেগমকে (৪০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মোতাহার হোসেনের স্ত্রী।
অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে সবুজ হোসেন (৩৫)।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে দুই সন্তানকে নিয়ে স্বামীর পৈতৃক বসতভিটাতে বসবাস করে আসছেন রোকসানা বেগম। তবে ওই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে তার স্বামীর ভাই ও ভাতিজারা বিভিন্নভাবে অত্যাচার, মারধর এবং জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। ইতোমধ্যে তারা স্বামীর রেখে যাওয়া সম্পত্তির একটি অংশ দখলও করে নিয়েছেন। প্রতিকার চেয়ে ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি। প্রতিনিয়ত তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন