১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
যশোরের অভয়নগরে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও প্রাইভেট কারচালক মো. মিজান (৩৩), কুমিল্লা কোতোয়ালি থানার গোলাবাড়ী গ্রামের ভূইয়াপাড়ার মৃত ফরিদ আহম্মেদ ভূইয়ার ছেলে পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) এবং খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের সাহেব আলী মিনার ছেলে মুসন মিনা (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধলুর মোড় এলাকায় একটি প্রাইভেট কারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা পাওয়া যায়। পরে মাদকসহ গাড়িটি জব্দ করে তিনজনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা কুমিল্লা থেকে গাঁজার চালানটি প্রাইভেট কারে করে খুলনার দৌলতপুরে নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied