ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৬ বিকাল ৫:৩২

নেত্রকোনার মোহনগঞ্জে ৭৫ পিস ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) মিয়া এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকের আটটি মামলা রয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে গত শুক্রবার (৭ আগস্ট) রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল মিয়া পৌরশহরের কাজিয়াটি এলাকার মো. খোরশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে মাদকের আটটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রাসেল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের আটটি মামলা রয়েছে। প্রতিবার জেল থেকে জামিনে ছাড়া পেয়ে এসে আবার মাদক কারবারে জড়ায় রাসেল। গত শুক্রবার রাতে মাদক কেনা-বেচার গোপন সংবাদে পৌরশহরের কাজিয়াটি এলাকায় অভিযান চালায় পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আজগর আলী ও মোজাম্মেলসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। রাসেলের বিরুদ্ধে মাদকের আরও আটটি মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার