ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিষধর ২৫টি সাপ বনে অবমুক্ত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ৩:৫৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২৫টি পদ্মগোখরো (বিষধর) সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার বিকেল ৫টায় ওই সাপগুলো উপজেলার গহিনখালী সংরক্ষিত বনে অবমুক্ত  করে দেওয়া হয়। এরমধ্যে প্রাপ্তবয়স্ক দুইটি ও বাচ্চা ছিল ২৩টি। 
বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  জানা গেছে, কয়েকদিন আগে উপজেলার ছোটবাইশদিয়া ও সামুদাবাদ গ্রামের লোকালয় থেকে  মাদারবুনিয়া গ্রামের সাপুড়ে নুরু মিয়া পদ্মগোখরো প্রজাতির প্রাপ্ত বয়স্ক ২টি এবং  বাচ্চা ২৩টি বিষধর সাপ ধরে এনে বিক্রির জন্য সংগ্রহ করেছিলেন। এমন খবর পেয়ে জীববৈচিত্র্য র¶ায় কাজ এ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর সদস্য মোহাম্মদ রোমান ওই সাপুড়েকে বন্যপ্রাণী সংর¶ণ ও নিরাপত্তা আইন-১২ সম্পর্কে অবহিত করে। 
পরে নিজের ভুল বুঝতে পেরে সাপুড়ে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরণের কাজ না করার অঙ্গীকার করলে এ্যানিম্যাল লাভারসের কর্মীর মাধ্যমে খবর পেয়ে বুধবার দুপুরে সাপগুলো উদ্ধার করে বন বিভাগ। ওইদিন বিকেলে রাঙ্গাবালীর কানকুনিপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শোয়েব খানের উপস্থিতিতে গহিনখালী সংরক্ষিত বনে সাপগুলো অবমুক্ত করা হয়। 

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত