খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
র্যাপিড একশন ব্যাটালিয়ান খুলনা র্যাব -৬ সদস্যরা বাগেরহাটে অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে । খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জাহিদুল ইসলাম ওরফে কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিন মিঠাখালী রাজপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন খবর আসে র্যাবের কাছে। এ সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম কামালকে গ্রেফতার করে তার কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেফতার জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করাসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ