দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য, শিশু ধর্ষণ মামলার এক আসামি, ডাকাতি মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত আড়াইটার দিকে সুন্দলপুর এলাকা থেকে মো. ওয়ালীউল্লাহ প্রধান (৬০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সুন্দলপুর পূর্বপাড়া এলাকার মৃত রাজা মিয়া প্রধানের ছেলে।
অন্যদিকে, এসআই মধু সুদন মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিটেশ্বর এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার আসামি মো. আব্দুর রহমান (৬৫)কে গ্রেপ্তার করেন। তিনি চান্দিনা উপজেলার বড়করই এলাকার বাসিন্দা এবং বর্তমানে দাউদকান্দির বড়কোটা এলাকায় একটি জামে মসজিদের ইমাম হিসেবে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া এসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৯ আগস্ট রাত ১২টা ৪০ মিনিটে সবজিকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার আসামি মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করেন।
একই রাতে রাত ২টা ৪০ মিনিটে এসআই আজিজুল ইসলাম ও এএসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি মো. হযরত আলী (৫৩) ও মো. নাঈম মিয়াকে (২৫) গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।