ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আয়ারল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ৪:৭

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে আনুষ্ঠানিকভাবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলল টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলো লিটন দাসের নেতৃত্বে। সেই ম্যাচে জয়ের কাছে গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে হারল লিটনরা। টাইগাররা নির্ধারিত ২০ ওভারের আগে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৪ রান করে। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় স্কোর করে আয়ারল্যান্ড। এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানের ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন অধিনায়ক লিটন দাস , নাঈম শেখ ও মুশফিকুর রহিম।

তবে রানের খরায় থাকা আফিফের ব্যাট থেকে এসেছে ১৭ রান। এছাড়াও সৌম্য করেছেন ৩৭ রান। আর নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৮ রান। তবে শেষ পর্যন্ত ১৪ রানে অপারাজিত ছিলেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এছাড়া আর কেউই ৯ এর বেশি রান করতে পারেননি।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক),নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরিল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, নাসুম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। 

প্রীতি / প্রীতি

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব