ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাজিরপুর-হুলার চর সড়কে খানাখন্দ: দুর্ভোগে হাজারো মানুষ


নাজিরপুর প্রতিনিধি  photo নাজিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ১১:১৪

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর থেকে হুলার চর পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত সড়কটি এখন স্থানীয় জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নামে মাত্র কাজ করে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে রাস্তাটি। কাজ না হওয়ায় সড়কটির ইট ও খোয়া উঠে গিয়ে এখন ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জরুরি রোগী যাতায়াত করেন। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জমে থাকা পানির কারণে এই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে ভাঙা রাস্তার কারণে কোনো চালক এ পথে আসতে চান না, আর আসলেও গুণতে হয় দ্বিগুণ ভাড়া।স্থানীয় ব্যবসায়ী ও ভ্যান চালকেরা জানান, রাস্তাটি বেহাল হওয়ার কারণে কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনে চরম সমস্যা হচ্ছে। খানাখন্দে গাড়ি আটকে গিয়ে প্রায়ই বিকল হয়ে পড়ে, যার ফলে নষ্ট হচ্ছে মূল্যবান সময় এবং বাড়ছে যাতায়াত খরচ।এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা অবগত আছেন। রাস্তাটির দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের জন্য একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ অনুমোদন হলেই দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।স্থানীয় ভুক্তভোগী জনগণের দাবি, জনস্বার্থ বিবেচনা করে কর্তৃপক্ষ যেন আর কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে নাজিরপুর-হুলার চর সড়কটি টেকসইভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।

Aminur / Aminur

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা