নাগরপুরে মোকনা ইউনিয়নে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউপিসি থেকে রাথুরা ভায়া নাটাং পর্যন্ত রাস্তাটি নিম্নমানের ইট ও রাস্তার প্রস্থ্য পরিমাপের চেয়ে কম করার অভিযোগ উঠেছে। ০৮ জুলাই শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশের নিম্নমানের ইট দিয়ে এজিং করা ও রাস্তাটির প্রস্থ্য ১০ ফুট হওয়ার কথা থাকলেও স্থানীয়রা পরিমাপ করে জানতে পারেন ৯ থেকে সাড়ে ৯ ফুট করে করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অফিস সূত্রে জানা যায়, ২০২৫/২৬ অর্থ বছরের স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) দরপত্র প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী থ্রী ব্রাদার্স এন্টার প্রাইজ অংশ গ্রহণ করে ৩ হাজার ১ শত ১৬ কিলোমিটার রাস্তা ১ কোটি ৭৯ লক্ষ ৭ হাজার ৩ শত ৮৪ টাকা বরাদ্দকৃত মোকনা ইউপিসি থেকে রাথুরা ভায়া নাটাং পর্যন্ত রাস্তার কাজের কার্যাদেশ পান। রাস্তা নির্মাণ কাজে অনিয়মের সংবাদ পেয়ে কর্মকর্তরা পরির্দশনে গিয়ে নিম্নমানের ইট ও রাস্তার এজিং এর পাশ দিয়ে মাটি না থাকায় কাজটি বন্ধ করে দেন।
স্থানীয় মো. আবুল কাশেম ও বাদল বলেন, নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে এবং রাস্তার দুই পাশে (সোল্ডার) মাটি নেই। তাছাড়াও রাস্তা পরিমাপের চেয়ে ৬ থেকে ৭ইঞ্চি পাশে কম করার কারণে আমরা গ্রামবাসী মিলে রাস্তার কাজটি বন্ধ করে দেই। আমরা পরিমাপের চেয়ে কমও চাই না এবং বেশিও করতে বলি না। সিডিউলে যা ধরা আছে সেমোতাবেক রাস্তার কাজ করতে হবে।
ঠিকাদার মো. শাহআলম খান ওরফে বাবুলের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সততা স্বীকার করে বলেন, নিম্নমানের কিছু ইট আনা হয়েছে। সেটা পরিবর্তন করে ভাল মানের ইট দিয়ে কাজ করা হবে। এছাড়া রাস্তাটির পরিমাপে কমের বিষয় যেটা বলা হচ্ছে সেটা হয়তো মিস্ত্রিরা করেছে মিস্ত্রিরা যদি ভুল করে পরিমাপে কম করে থাকে তাহলে সেটা তারাই সংশোধন করে দিবে। রাস্তার পরিমাপ কম হলে তো কতর্ৃপক্ষ আমাকে বিল দিবে না। তাই রাস্তা পরিমাপে কম করার কোন সুযোগ নেই।
উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব বলেন, মোকনা ইউপিসি থেকে রাথুরা ভায়া নাটাং পর্যন্ত রাস্তাটি নিম্নমানের ইট ব্যবহার ও পরিমাপে কম করার অভিযোগের কথা শুনে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত