ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে সাত দিনে ৭৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক ২


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ১:৪

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত সাত দিনে ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কাফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসব ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত দুই আসামিকেও আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের বিভিন্ন এলাকায় গত সাত দিনে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গবাদিপশু, কসমেটিকসসহ চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্টদের আটক করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার