বাকেরগঞ্জে নাগরিক সেবা সচল রাখতে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়নে প্রশাসক নিয়োগ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ১১ ইউনিয়নে নাগরিক সেবা কিছুদিন যাবত বন্ধ ছিল নাগরিক শোয়া পেতে বরিশাল জেলা প্রশাসকের এক প্রজ্ঞাপনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে রোববার এ নিয়োগ দেওয়া হয়।
বরিশাল জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উপমা ফারিশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রশাসক নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নের মধ্যে চরামদ্দি, দুর্গাপাশা ও নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ এখনো শেষ হয়নি। ফলে এসব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই দায়িত্ব পালন করবেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রশাসক নিয়োগের ফলে মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়নে পরিষদের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে এবং নাগরিক সেবা ব্যাহত হবে না।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত