প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন : গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রী মানুষের কল্যানে এসব কাজ করে যাচ্ছেন।"
বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, 'বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। মানব সেবায় শেখ হাসিনা আজ বিশ্বের দরবারে প্রশংসিত হচ্ছে।'
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "বাংলাদেশের কোন মানুষ এখন আর না খেয়ে থাকে না। আওয়ামীলীগ সরকার যে পরিমান ভাতা দিচ্ছে, অতীতে কোন সরকার এতো ভাতা দেয় নি।"
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া প্রমুখ।#####
এমএসএম / এমএসএম
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা