খুলনায় এবার দুর্বৃত্তদের গুলিতে নারী আহত
খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় শিমুল (৪০) নামে একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। দুর্বৃত্তদের ছোড়া গুলি নারীর কমোড়ে বিদ্ধ হয়।
সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চার পাঁচ জন দুর্বৃত্ত শিমুলের বাসায় ঢুকে হৃদয় নামে একজন যুবককে খুঁজতে থাকে। তখন তাদের হাতে অস্ত্র ছিল। এরপর কোন কিছু বুঝে ওঠার আগেই তারাগুলি করে পালিয়ে যায়। পরিবার ও স্থানীয়রা শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আহত নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি এবং তদন্ত কার্যক্রম চলমান আছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা