নরসিংদীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩২
নরসিংদীর বিভিন্ন থানা এলাকায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি, ছিনতাইকারী, সন্ত্রাসী, নিয়মিত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে ৫ কেজি গাঁজা, ১৫৭ লিটার চোলাই মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছিনতাইয়ে ব্যবহৃত একটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী মডেল থানা পুলিশের বিশেষ দল বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারি মিতা আক্তার (২৮) ও আসমা আক্তারকে (২৮) গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মিতা আক্তারের বাড়ি বাগেরহাটের মোল্লারহাটে এবং আসমা আক্তারের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানা এলাকায়। একই থানার অপর অভিযানে মাদক মামলার আসামি জনি মিয়া (৪৫), পিতা কানু মিয়া, গ্রাম বানিয়াছল, থানা সদর, জেলা নরসিংদীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে একটি টিপ চাকুসহ ছিনতাইকারী আপন মিয়া (২১)কে ছিনতাইয়ের সময় আটক করে। আপন মিয়া শালিদা গ্রামের সামসু মিয়ার ছেলে এবং পুলিশের ভাষ্য অনুযায়ী, সে সন্ত্রাসী সনেট গ্রুপের সদস্য। রায়পুরা থানা পুলিশ কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাজল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে আনুমানিক ৩ হাজার টাকা মূল্যের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পলাশ থানা এলাকায় নিয়মিত অভিযানে একজন, সিআর পরোয়ানাভুক্ত দুইজন ও পুলিশ আইনের ৩৪ ধারায় একজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পুরোনো মামলার একজন এবং সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকেও সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত দুইজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডিবি পুলিশ শাহেপ্রতাব বাজার এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সেতু মিয়া (২৬)কে গ্রেপ্তার করে। সে কাউরিয়াপাড়া গ্রামের মো. মজিবর রহমানের ছেলে। পুলিশের দাবি, সেতু মিয়া সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রুপ ‘আবুলাল’-এর সক্রিয় সহযোগী। এ সময় তার সহযোগী সন্দেহে মো. ওয়াদুদ ইমন (২৮), নাদিম মিয়া (২৭) ও মাহফুজুর রহমান মৃধা অমি (২৩)কে গ্রেপ্তার করা হয়। ওয়াদুদ ইমন বাগহাটা গ্রামের মো. মোতালিব মিয়ার ছেলে, নাদিম মিয়া সাহেপ্রতাব মাছিমপুর এলাকার নুরু মিয়ার ছেলে এবং মাহফুজুর রহমান মৃধা অমি মো. মাসুদুর রহমান মৃধার ছেলে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বিএনপি'র দুই শীর্ষ নেতা গুম মামলার অন্যতম আসামি অসিত কুমার রায় বর্তমানে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) যেন এক অধরা শক্তি !
কেবল দেনা শোধ করেছি, বাড়ি গিয়ে বিল্ডিংয়ের কাজ শেষ করবো
ঘরের কাজে ব্যস্ত মা, মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল আড়াই বছরের তাসমিয়ার
মাগুরায় ৩৩৩টি গুরুত্বপূর্ণ সড়ক গেজেটভুক্ত
কুতুবদিয়ায় ছাত্রদলের নেতাদের শালীনতা বিবর্জিত আচরণে বিব্রত বিএনপি
অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের শক্ত হাতে কলম ধরার আহ্বান এমপি সুরাইয়া জেরিন রনির
সৌদি আরবে আগুনে মৃত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের
নরসিংদীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩২
খুলনায় এবার দুর্বৃত্তদের গুলিতে নারী আহত
হাওরে অবাধে শামুক নিধন হুমকিতে জীববৈচিত্র্য
বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে
জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক