ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের শক্ত হাতে কলম ধরার আহ্বান এমপি সুরাইয়া জেরিন রনির


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ১:১৭

কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির সঙ্গে কুড়িগ্রামের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে এমপি সুরাইয়া জেরিন রনি কুড়িগ্রামকে অনগ্রসর হিসেবে উল্লেখ না করার আহ্বান জানিয়ে বলেন, “নদ-নদীময় কুড়িগ্রাম একটি অত্যন্ত সম্ভাবনাময় জেলা। এখানকার মানুষ পরিশ্রমী, মাটি উর্বর এবং প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানের কারণে জেলাটির অনেক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা, উদ্যোগ ও আন্তরিকতার মাধ্যমে এ জেলার অর্থনৈতিক ও সামাজিক চিত্র বদলে দেওয়া সম্ভব।”

বিভিন্ন স্থানে উন্নয়নকাজে অনিয়মের চিত্র দেখতে পেয়েছেন উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা একযোগে সকল অনিয়ম-অনাচারের বিরুদ্ধে শক্ত হাতে কলম ধরবেন। গঠনমূলক সমালোচনা করবেন; এমনকি আমি নিজেও যদি কোনো অনিয়ম করি, আমার বিরুদ্ধেও সমালোচনা করবেন। কারণ গঠনমূলক সমালোচনা ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি করে।” তিনি সততা ও তথ্য-উপাত্ত যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরামর্শ দেন।

সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের ওপর যেন কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক চাপ না থাকে, সেই স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে নদীভাঙন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চরাঞ্চলের জীবনমান উন্নয়নে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি শফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার