মাগুরায় ৩৩৩টি গুরুত্বপূর্ণ সড়ক গেজেটভুক্ত
২৯৪.৮২ কিলোমিটার সড়কে খুলছে যোগাযোগ, কৃষি ও শিক্ষার নতুন সম্ভাবনার দ্বার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মাগুরা জেলায় নতুন করে ৩৩৩টি গুরুত্বপূর্ণ আইডিবিহীন সড়ক গেজেটভুক্ত হয়েছে। এসব সড়কের মোট দৈর্ঘ্য ২৯৪.৮২ কিলোমিটার। জেলার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ এবং শিক্ষা ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মাগুরা এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে আ.ন.ম. ওয়াহিদুজ্জামান যোগদানের পর জেলার গেজেটভুক্ত সড়কের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকার বিষয়টি তাঁর নজরে আসে। জেলার বিভিন্ন উপজেলায় বহু গুরুত্বপূর্ণ সড়ক থাকলেও দীর্ঘদিন ধরে সেগুলোর উল্লেখযোগ্য অংশ গেজেটভুক্ত না হওয়ায় এসব সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে নানা সীমাবদ্ধতা ছিল।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান জেলার গেজেটবিহীন গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।তবে বিপুলসংখ্যক সড়ক গেজেটভুক্ত করার প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হওয়ায় শুরুতে কার্যক্রমটি প্রত্যাশিত গতিতে এগোয়নি। পরবর্তীতে নির্বাচিত সরকার গঠনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্যের সহযোগিতা, পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় গেজেটভুক্তির কার্যক্রম আরও জোরদার হয়।দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও প্রশাসনিক কার্যক্রমের পর অবশেষে মাগুরার ৩৩৩টি গুরুত্বপূর্ণ আইডিবিহীন সড়ক গেজেটভুক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে জেলার গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি বড় সুযোগ তৈরি হয়েছে।‘আর কোনো দাপ্তরিক প্রতিবন্ধকতা থাকলো না।গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গেজেটভুক্তির গুরুত্ব তুলে ধরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন করতে গিয়ে দেখা গেছে, অসংখ্য রাস্তা গেজেটভুক্ত না হওয়ায় সেগুলো পাকাকরণ সম্ভব হচ্ছিল না। ফলে গ্রামীণ সড়ক উন্নয়নও সম্ভব হচ্ছিল না।তিনি বলেন, প্রাথমিকভাবে মাগুরা জেলার ৩৩৩টি সড়ক গেজেটভুক্ত করা হয়েছে।
এখন এগুলো উন্নয়ন করতে আর কোনো দাপ্তরিক প্রতিবন্ধকতা থাকলো না। ইনশাআল্লাহ খুব দ্রুত মাগুরার গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নত হবে এবং
মাগুরাবাসী এর সুফল ভোগ করবে।কৃষিপণ্য পরিবহনে আসবে গতি সংশ্লিষ্টরা বলছেন, গেজেটভুক্ত এসব সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন ও পাকা করা হলে মাগুরার গ্রামীণ অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে কৃষকের উৎপাদিত ধান, সবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত ও সহজে স্থানীয় বাজার এবং জেলার বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব হবে।
যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার আরও সুযোগ পাবেন। একই সঙ্গে গ্রামীণ হাট-বাজার ও ব্যবসা-বাণিজ্যেও বাড়বে প্রাণচাঞ্চল্য।শিক্ষার্থীদের যাতায়াত হবে সহজ গ্রামীণ সড়কগুলোর উন্নয়ন হলে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। বর্ষা মৌসুমে কাদামাটি ও চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি সাধারণ মানুষের উপজেলা ও জেলা সদরে যাতায়াতেও স্বস্তি ফিরবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত ও অনুন্নত থাকা এসব সড়ক উন্নয়ন করা গেলে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন আসবে। খুলবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার যোগাযোগব্যবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যন্ত এলাকার মানুষ সহজে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যুক্ত হতে পারলে কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগও বাড়তে পারে। মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দারা মনে করছেন, নতুন গেজেটভুক্ত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়ন ও পাকা করা হলে জেলার যোগাযোগ অবকাঠামোর দীর্ঘদিনের ঘাটতি অনেকটাই পূরণ হবে। এর মাধ্যমে প্রত্যন্ত জনপদগুলো উন্নয়নের মূল স্রোতের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে।প্রশাসনিক অর্জন ছাড়িয়ে উন্নয়নের নতুন সম্ভাবনা ৩৩৩টি গুরুত্বপূর্ণ সড়কের মোট ২৯৪.৮২ কিলোমিটার গেজেটভুক্ত হওয়ার ঘটনা শুধু একটি প্রশাসনিক অর্জন নয়; এটি মাগুরার ভবিষ্যৎ যোগাযোগব্যবস্থা, কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্ভাবনাময় এক নতুন অধ্যায়ের সূচনা। এখন সংশ্লিষ্টদের প্রত্যাশা, গেজেটভুক্ত এসব সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন ও পাকা করার মাধ্যমে মাগুরার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটবে এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত