ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ বাবসিকে গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ২:৩৯

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ মো. শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, 'মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ' গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাপট্টি গ্রামের মো. নেজাম উদ্দিনের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় শহিদুল ইসলামকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা ১৫ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তথ্য দেওয়ার আহ্বান: মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার