ক্যাশলেস পাঁচবিবি গড়ার পথে নতুন যাত্রা, পূবালী ব্যাংকের র্যালি ও মতবিনিময়
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পাঁচবিবিকে একটি ক্যাশলেস স্মার্ট টাউনে রূপান্তরের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, পাঁচবিবি উপ-শাখার উদ্যোগে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি, পাঁচবিবি উপ-শাখার সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পূবালী ব্যাংক পিএলসি, পাঁচবিবি উপ-শাখার শাখা ব্যবস্থাপক আরাফাত জাহান ইলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের এডিসি জোনাল ইনচার্জ জনাব দুলাল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, জয়পুরহাট শাখার শাখা ব্যবস্থাপক জনাব মাহফুজুল আলম। সভার শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান সূচনা করা হয়। এরপর স্বাগত বক্তব্যে সভার সভাপতি আরাফাত জাহান ইলা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।প্রধান অতিথি এডিসি জোনাল ইনচার্জ তাঁর বক্তব্যে ‘ক্যাশলেস পাঁচবিবি’ গড়ার এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন। তিনি ক্যাশলেস অর্থনীতির সুবিধা এবং এ বিষয়ে পূবালী ব্যাংকের বিভিন্ন পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের স্মার্টভাবে লেনদেন করতে হবে এবং ক্যাশলেস লেনদেন সেই লক্ষ্যে একটি বড় পদক্ষেপ।”বক্তব্য পর্ব শেষে উপস্থিত ব্যবসায়ীদের পক্ষ থেকে নিজস্ব মতামত তুলে ধরা হয়। ব্যবসায়ী আইনুল হক সর্দার এই উদ্যোগকে স্বাগত জানান এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠান শেষে পূবালী ব্যাংকের পক্ষ থেকে ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বিশেষ লিফলেট বিতরণ করা হয় এবং ক্যাশলেস মাধ্যমে লেনদেনের মাধ্যমে কিছু পণ্য বিক্রি করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়পুরহাট শাখার ডেপুটি জুনিয়র অফিসার (এডিসি) সোহেল রানা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’