ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ২:৪১
এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাস। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর এই বোর্ড থেকে ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। সোমবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক। এবার পরীক্ষায় অংশ নেওয়া ৫৩ হাজার ৮৭৭ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ৫১ হাজার ১৫১ জন ছাত্রীর মধ্যে পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৯ দশমিক ৭১ শতাংশ বেশি।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে তা ছিল ৮৫ শতাংশ। ২০২৫ সালে পাসের হার কমে দাঁড়ায় ৫৮ দশমিক ২২ শতাংশে। এবার আরও কমে তা হয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার বিজ্ঞান বিভাগে, ৭১ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ এবং মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ। ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার নেত্রকোনায়, ৬০ দশমিক ৪১ শতাংশ। ময়মনসিংহে পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪৪ শতাংশ। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক বলেন, “গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। তবে বোর্ডের আওতাধীন প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। নিয়মিত ক্লাস ও পড়াশোনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।” তিনি বলেন, “এবার ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। এ দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস মনিটরিংও শুরু হয়েছে।”শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে শিক্ষার মান বাড়ানোর মাধ্যমে আগামী দিনে ফলাফল আরও ভালো হবে বলে আশা করেন তিনি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত