ঠাকুরগাঁওয়ে ৬ সাবরেজিস্ট্রি অফিসের মধ্যে ৪ টিতে সাব-রেজিস্ট্রার নেই! একজনে করেন তিন অফিসের কাজ
ঠাকুরগাঁও জেলায় ৬ টি সাব রেজিস্ট্রি অফিসের মধ্যে ৪ টিতেই সাব-রেজিস্ট্রার নেই। জেলায় মাত্র দু'জন সাব-রেজিস্ট্রারই ৬ টি অফিসের দায়িত্ব পালন করছেন। এতে এক অফিসের কার্যক্রম সচল রাখতে গিয়ে সাব-রেজিস্ট্রারকে অন্য অফিসে অনুপস্থিত থাকতে হচ্ছে। এভাবে জমি রেজিস্ট্রির কার্যক্রম চলায় অনেক রাজস্বও হারাচ্ছে সরকার। আবার ভোগান্তির শিকারও হচ্ছেন জমির দলিল রেজিস্ট্রিকারীরা। এ ভোগান্তি থেকে দ্রুত পরিত্রাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদরের সাব-রেজিস্ট্রার রেজাউল করিম, রাণীশংকৈল ও ভুল্লি বাজার সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বে আছেন। অপরদিকে, লাহিড়ী হাট ও হরিপুর অফিসের অতিরিক্ত দায়িত্বে আছেন পীরগঞ্জের সাব-রেজিস্ট্রার মনীষা রায়। ফলে দু'সাব-রেজিস্ট্রার দিয়ে চলছে এ জেলার ৬টি উপজেলার জমি রেজিস্ট্রি কার্যক্রম। এদিকে, প্রায় ৩ বছর ধরে পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর ও ভুল্লি বাজার অফিসে নেই অফিস সহায়ক (পিয়ন)।
এবিষয়ে পীরগঞ্জ সাব-রেজিস্ট্রার মনীষা রায় বলেন, আমি মূলত পীরগঞ্জ রেজিস্ট্রি অফিসের দায়িত্বে আছি। এর পাশাপাশি হরিপুর ও লাহিড়ী হাট সাবরেজিস্ট্রি অফিসে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছি। সপ্তাহে পীরগঞ্জে দুদিন, হরিপুরে একদিন, লাহিড়ী হাটে দু'দিন মিলিয়ে মোট ৫ দিন দায়িত্ব পালন করি। এতে করে আমার দায়িত্ব পালন করতে অনেক হিমশিম খেতে হচ্ছে। এসমস্ত এলাকায় মানুষও ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরো বলেন, জেলায় আমরা মাত্র দু'জন সাব-রেজিস্ট্রার ৬ টি অফিসের দায়িত্ব পালন করতে প্রচন্ড চাপের সম্মুখীন হই। তাই এজেলায় প্রয়োজনীয় আরো সাব-রেজিস্ট্রার নিয়োগের জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে, হরিপুর উপজেলার খামার এলাকা থেকে আসা দলিল কারী জাহিদুল ইসলাম বলেন, আমাদের হরিপুরে সপ্তাহে মাত্র একদিন জমি রেজিস্ট্রি করা হয়। এজন্য আমরা অনেক হয়রানির শিকার হচ্ছি। একই ভাবে ভুল্লি সাবরেজিস্ট্রি অফিসে একদিন কার্যক্রম চলায় একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
এবিষয়ে হরিপুর মহুরি সমিতির সভাপতি মনোয়ার হোসেন বলেন, আসলে আমাদের এ অফিসে সপ্তাহে একদিন রেজিস্ট্রির কাজ চলে। এজন্য জমি রেজিস্ট্রি দলিলের সংখ্যা অনেক বেশি থাকায় সব রেজিস্ট্রি কাজ একদিনে শেষ হয় না। কিছু কাজ বাকী রেখে সাব-রেজিস্ট্রার সাহেব চলে যান। তাই সংশ্লিষ্ট লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন। এখানে সপ্তাহে কমপক্ষে দুই দিন অফিস করা হলে ভোগান্তি কমে যাবে বলে মনে করি।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর সাব-রেজিস্ট্রার রেজাউল করিম বলেন, আমি মূলত সদর রেজিস্ট্রি অফিসের দায়িত্বে আছি। এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাণীশংকৈল ও ভুল্লি সাবরেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন করছি। সপ্তাহে ঠাকুরগাঁও সদরে দু'দিন, রাণীশংকৈলে দু'দিন এবং ভুল্লিতে একদিন মিলিয়ে মোট ৫ দিন দায়িত্ব পালন করি। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কিছু সমস্যার সম্মখিন তো হতেই হয়। আবার দলিলকারিদেরও কিছু অসুবিধা হয়।
জেলা রেজিস্ট্রার আফছানা বেগম জেলায় সাব-রেজিস্ট্রার সংকটের কথা স্বীকার করে বলেন, জেলায় সাব-রেজিস্ট্রার সংকটের কথা ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় সাব-রেজিস্ট্রার কবে নিয়োগ দেয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছিনা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত