ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ফরিদগঞ্জে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার


ফরিদগঞ্জ প্রতিনিধি  photo ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ৪:২১

সকালে প্রতিদিনের মতো দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল অটোরিকশা মেকানিক ইব্রাহিম হাওলাদার (১৮)। কিন্তু এরপর থেকেই সে নিখোঁজ ছিল। স্বজনদের দীর্ঘ খোঁজাখুঁজির পর রাতে দোকানের পেছনের এক পরিত্যক্ত ডোবায় মিলল তার কাদা-মাটিতে মাখানো নিথর দেহ।

স্বজনদের দাবি-বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে লাশ উদ্ধারের স্থান ও আশেপাশে বিদ্যুতের কোনো সংযোগ না থাকায় স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ ও সন্দেহের সৃষ্টি হয়েছে। মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় বইছে নানা গুঞ্জন, দানা বাঁধছে নানা রহস্য।

রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবা থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যরা।

নিহত ইব্রাহিম ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের পূর্ব মাথায় মহছেন আউলিয়া হোটেল সংলগ্ন একটি দোকান ভাড়া নিয়ে অটোরিকশা মেরামতের কাজ করত। 

তার পরিবার সূত্রে জানা গেছে, তার পৈতৃক বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামে। তবে গত ১০-১২ বছর ধরে তার পরিবার ফরিদগঞ্জ কলেজ গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। নিহত ইব্রাহিমের বাবা নয়া মিয়া হাওলাদার ফরিদগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সরদার হিসেবে কর্মরত।

ইব্রাহিমের মা নয়নতারা  কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে সকাল ১১টার দিকে ঘর থেকে বের হয়ে বাসস্ট্যান্ডের গ্যারেজে যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকেল থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে গ্যারেজের পেছনের ডোবায় টর্চলাইটের আলো ফেলি। তখন দেখি আমার ছেলে কাদা-মাটিতে নিথর হয়ে পড়ে আছে।

এদিকে ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার হওয়া স্থান  দেখে বিষয়টি সাধারণ দুর্ঘটনা নয় বলে দাবি করছেন অনেকে। 

স্কাথানীয় সাবেক উন্সিলর জাকির হোসেন গাজী জানান, রাত সাড়ে আটটার দিকে ইব্রাহিমের লাশ উদ্ধারের খবর শুনি। যেভাবে নিথর দেহটি উদ্ধার করা হয়েছে, তাতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা অত্যন্ত জরুরি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহ জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইলের অগ্রণী ভূমিকা

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত,পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৭

মান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

​কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় কালাজ্বর চিকিৎসার আনুষ্ঠানিক নতুন যাত্রা শুরু

বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগের জবাব গোপন রাখা নিয়ে বিতর্ক: তথ্য না দেওয়ায় ক্ষোভ

টুঙ্গিপাড়ায় বৃষ্টিতে চুইয়ে পড়া ভাঙা ঘরে নবজাতকের জন্ম

অবহেলিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’ চিকিৎসা সেবা বঞ্চিত হাওরপারের অর্ধলক্ষাধিক বাসিন্দারা

কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাস করেনি কেউ

বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে