ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজস্থলীতে এসএসসি পরীক্ষার ফলাফল পাশের হার ৩০:৩৯ পাশ ১৩৪জন ফেল ৩০২ নিম্ন ও বিপর্যয়


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ৪:২২

সদ্য প্রকাশিত  ২০২৬এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় এবার ফলাফল বিপর্যয় ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল। এমন বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অবাধে স্মার্টফোন ব্যবহার, অভিভাবকদের উদাসীনতা ও শিক্ষকদের দায়সারা মনোভাবকেই দুষছেন সচেতন মহল।

জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় রাজস্থলী উপজেলায় গড় পাসের হার মাত্র ৩০.৩৯ শতাংশ। উপজেলার ৪টি স্কুলের মোট ৪৪১জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ১৩৪ জন। ফেল করেছে ৩০২ জন। জিপিএ ৫ একজনও পাইনি ।

এ বছর গড় পাসের হারে উপজেলায় সবচেয়ে ভালো ফল করেছে কারিগরী থেকে বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় আর খারাপ ফল করেছে  গাইন্দ্যা  উচ্চ বিদ্যালয়।

এ শিক্ষা প্রতিষ্ঠানের গড় পাসের হার হতাশাজনক। ৪৪১ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৩৪ জন পাস করলেও ফেল করেছে বিপুল সংখ্যক শিক্ষার্থী। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৩০২জন।

এদিকে রাজস্থলী উপজেলার এবারের ফলাফলে ক্ষুব্ধ হয়ে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না, অনেকে বলাবলি করছে।’

কিছু কিছু মানুষ মন্তব্য করেন, ‘রাজস্থলীর স্কুলগুলোতে শিক্ষকদের পাঠদানের চেয়ে রাজনীতি বেশি। আর কয়েকজন স্কুলে ক্লাস নেওয়া থেকে প্রাইভেট বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত সময় পার করেন।

একজন অভিভাবক এ প্রতিনিধিকে বলেন, এবার রাজস্থলীর রেজাল্ট অপ্রত্যাশিত।

‘নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে কোচিং কিংবা প্রাইভেটে বেশি আগ্রহের বিষয়টা ফল বিপর্যয়ের একটা কারণ। এছাড়া ম্যানেজিং কমিটির মনিটরিংয়ের অভাবও ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী।  অপর দিকে ছেলেমেয়েদের মোবাইলে আসক্তিও আংশিক দায়ি।

ফলাফল বিপর্যের বিষয়ে জানতে চাইলে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)  ইউছুপ হাসান  বলেন, সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক নই। আগামীত ভাল ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্টানের প্রধান দের নিয়ে আগামী কাল মঙ্গলবার মত বিনিময় সভা করবেন বলে জানান। অপর দিকে রাজস্থলী তাইতং পাড়া সরকারি  উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)  প্রধান শিক্ষক এমদাদউল্ল্যা  এ প্রতিনিধিকে বলেন আমার বিদ্যালয়ের ফলাফল একে বারে নিম্ন  নাজুক অবস্থা ১০৫ জন অংশ গ্রহন করলে ও তাদের মধ্য থেকে পাশ করেন মাত্র ৩৩ জন। এ ফলাফলে অভিভাবকদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ। তারপরও আমরা অতিথি শিক্ষক দিয়ে বিদ্যালযের লেখা পড়া চালিয়ে যাচ্ছি। দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান প্রসারের জন্য জোরদাবী জানান অভিবাবক মহল।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার