ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় এমপি আবু সাইদ চাঁদকে যৌথ সংবর্ধনা প্রদান


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ৪:২৪

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মনিগ্রাম ইউনিয়ন বিএনপি এবং মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদকে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ রোববার (০৯ আগস্ট ২০২৬) আয়োজিত এ যৌথ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন রিয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধিক বাজেট বরাদ্দ দিয়েছেন। তাঁর মূল সংকল্প হলো—শিক্ষা কাঠামোর গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা।

বিগত রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে শিক্ষাখাতে যে অভূতপূর্ব দুর্নীতি ও অনিয়ম হয়েছে, তা কোনোভাবেই কাম্য ছিল না। আমরা অহেতুক ও অপ্রয়োজনীয় ব্যয় রোধ করে প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজের অবকাঠামোগত মূল উন্নয়নের দিকে বিশেষ নজর দেব।

সভাপতির বক্তব্যে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন রিয়াল বলেন, বর্তমানে আমাদের বিএনপি সরকার দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করে তিনি ধন্যবাদ জ্ঞাপনপূর্বক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর যে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন, তা সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীসহ সর্বস্তরের কৃষক সমাজের কল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং দেশব্যাপী মঙ্গল বয়ে আনবে। জনগণের এই রায়ে গঠিত সরকারের বিরুদ্ধে যারা চক্রান্ত করতে চাইবে, দেশের সাধারণ মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুল হাসান (বাবলু), সদস্য সচিব আশরাফুল ইসলাম (মলিন), মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হক, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দীন আহম্মেদ (শামীম সরকার), এবং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস সামাদ মুকুল ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান কালু।

এছাড়া প্রশাসনিক ও শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু জাফর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনূর রহমান এবং মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মুর্শেদ।

অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রধান অতিথিকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত