কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এবার বোর্ডের অধীনে ২৪টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে কোনো বিদ্যালয়ে শূন্য শতাংশ পাসের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ড অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন।
পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ছিল ৫৮ হাজার ৮২৫ জন এবং মেয়ে ৮৭ হাজার ১০ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন, আর মেয়েদের মধ্যে কৃতকার্য হয়েছে ৫৮ হাজার ১৯৬ জন।
ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ হাজার ৯৬৬ জন এবং মেয়ে ৫ হাজার ৮৪৮ জন।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ দশমিক ৪০ শতাংশ এবং মানবিক বিভাগে ৫০ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।ফলাফল ঘোষণার সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ