ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ৪:২৫

 রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। সোমবার (১০ আগস্ট) উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তাঁর ফলাফল আশানুরূপ হয়নি। এ খবর জানার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, কারিনা বিদ্যালয়ের ভালো ছাত্রী ছিল। কী কারণে তাঁর ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি, তা বলা কঠিন। তিনি বলেন, পরীক্ষার ফল খারাপ হতেই পারে। এর জন্য জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। চাইলে সে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেত।

কারিনার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শিক্ষক ও স্থানীয়রা শিক্ষার্থীদের ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না দেওয়ার পাশাপাশি ফলাফল খারাপ হলে তাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ এবং মানসিকভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার