বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগের জবাব গোপন রাখা নিয়ে বিতর্ক: তথ্য না দেওয়ায় ক্ষোভ
সাতক্ষীরার তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে নানা অনিয়ম, আর্থিক অসঙ্গতি, অবকাঠামোগত চরম অবহেলা ও শিক্ষক-কর্মচারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ তদন্তের বদলে এখন সেই অভিযোগের জবাব কেন গোপন রাখা হচ্ছে—তা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিদ্যালয়টির অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন আজীবন দাতা সদস্য ও সাংবাদিক এম একরামুল হক আসাদ। অভিযোগের ভিত্তিতে ইউএনও’র পক্ষে একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশের নির্দেশে প্রধান শিক্ষকসহ ১৫ জন শিক্ষক-কর্মচারী লিখিত জবাব দাখিল করেন। পরবর্তীতে ওই জবাবের ফটোকপি চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেন অভিযোগকারী আসাদ। তবে ইউএনও কার্যালয় থেকে এটি বিদ্যালয়ের ‘অভ্যন্তরীণ গোপনীয় বিষয়’ আখ্যা দিয়ে তথ্য সরবরাহে অপারগতা প্রকাশ করা হয়েছে।
অভিযোগকারী আসাদের দাবি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ও পরীক্ষা ফি আদায় করা হলেও জরাজীর্ণ শ্রেণিকক্ষ, ভাঙা জানালা ও অবকাঠামোগত উন্নয়নে তা ব্যবহার করা হচ্ছে না। এছাড়া জ্যেষ্ঠ শিক্ষক আতিয়ার রহমানের রাজনৈতিক প্রভাব ও অভ্যন্তরীণ কোন্দলে শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। তাঁর অভিযোগ, দাখিল করা জবাবে প্রশাসনিক অনাকাঙ্ক্ষিত তথ্য থাকতে পারে বলেই ইউএনও কার্যালয় দুর্নীতির সাথে যুক্তদের রক্ষায় অসৎ উদ্দেশ্যে তথ্য অধিকার আইন লঙ্ঘন করে তথ্য গোপন করছে।
তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী, কোনো নথি বা সরকারি সংগৃহীত তথ্য গোপন রাখতে হলে নির্দিষ্ট ধারা ৭-এর অব্যাহতি উল্লেখ করা বাধ্যবাধকতা রয়েছে। শুধুমাত্র ‘অভ্যন্তরীণ বা গোপনীয়’ বলে তথ্য আটকানোর সুযোগ আইনে নেই বলে আইন বিশেষজ্ঞদের মত।
বিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ ও দায়ের করা জবাব কেন প্রকাশ্যে আনা হচ্ছে না, তা নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত