ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ৪:৩২

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। পিরোজপুরে পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। যেখানে বরিশাল বিভাগের মোট পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।
এ বছর পিরোজপুর জেলার ২৫৪ টি স্কুলের মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ৪ হাজার ৪৩৭ জন ছেলে এবং ৫ হাজার ৫৩৮জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় মোট ৬ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২০ জন ছেলে এবং ২২৬ জন মেয়ে। জেলার  নেছারাবাদ উপজেলার সোহাগদল গনমান মাধ্যমিক বিদ্যালয় এবং শহীদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
ফলাফলে দেখা গেছে, পিরোজপুরে মেয়েদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। সামগ্রিক ফলাফলে বিভাগীয় পর্যায়ে পাসের হারে পিরোজপুরের এই অবস্থান জেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ তৈরি করেছে।
সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।
তিনি জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার