ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইলের অগ্রণী ভূমিকা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ৪:৫১

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার উদ্যোগে বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট সোমবার শহরের ছয়আনি বাজার টাঙ্গাইল শাখা থেকে একটি বর্ণাঢ্য রোড শো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অভিন্ন বাংলা কিউ আর (BANGLA QR) লেনদেনে এক অভিনব পদ্ধতির সচেতনতা বৃদ্ধিতে "রোড শো" আয়োজন করে অগ্রনী ব্যাংক পিএলসি টাঙ্গাইল শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম , টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির  সাধারণ সম্পাদক ইঞ্জি. নূর মোহাম্মদ রাজ্য, কালিহাতী থানা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, আঞ্চলিক কার্যালয় সহ টাঙ্গাইল শাখার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহক শুভানুধ্যায়ীগণ। টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ বলেন, উদ্বুদ্ধ করনের জন্য অগ্রণী ব্যাংকের এমডি স্যার, ডিএমডি রুবানা ম্যাডাম, জিএম স্যারকে  আন্তরিক কৃতজ্ঞতা জানাই। Bangla QR  এ লেনদেন করি ক্যাশলেস বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে "ক্যাশলেস বাংলাদেশ" বিনির্মানে এই আয়োজন। এক দেশ এক QR লেনদেন Bangla QR"। ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনবান্ধব করতে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অগ্রণী ব্যাংক। আধুনিক ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেনে প্রসারের মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমিয়ে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে ব্যাংকটি। বাংলা QR এর সবচেয়ে বড় সুবিধা একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতা কোম্পানির লেনদেন করতে পারে। নগদ টাকা বিহীন ব্যবসায়িক লেনদেন এবং কেনাকাটায় বিশ্বস্ত সহযোগী। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় অভ্যস্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি নিরাপদ ও দ্রুত লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে ব্যাংকিং সেবায় যেমন গতি ও স্বচ্ছতা বাড়ছে, তেমনি ক্যাশলেস অর্থনীতির লক্ষ্য অর্জনেও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। ক্যাশলেস লেনদেনের প্রসারে অগ্রণী ব্যাংক টাঙ্গাইলের এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Aminur / Aminur

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কুুড়িগ্রা‌মে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত-৫

পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসকের অভাবে ৮ বছরেও চালু হয়নি মা ও শিশু কল্যাণ কেন্দ্র,

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইলের অগ্রণী ভূমিকা

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত,পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৭