ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় মাদকাসক্ত যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১২:৩০

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মো. শুভ্র মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সিংধা ইউনিয়নের ধনপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুভ্র মিয়া ওই গ্রামের আব্দুল মোমেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঘরের কেবিনে শুভ্রর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজার ফাঁকা দিয়ে ঘরে উঁকি দেন। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় শুভ্রকে ঝুলতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়, প্রায় তিন বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন শুভ্র। পরে ৩ মাস তাকে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) রাখা হয়েছিল। তবে সেখান থেকে ফেরার পর তিনি আবারও মাদক সেবন শুরু করেন।
স্বজনদের দাবি, মাদক সেবনের পর শুভ্র অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং বিভিন্ন সময় পরিবারের সদস্য ও অন্যদের মারধর করতেন। মাদক না পেলে নিজের শরীরেও নিজে আঘাত করে রক্তাক্ত করতেন। তার আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে প্রায় ২ মাস ধরে তাকে ঘরের একটি কক্ষে শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে রাখা হতো। কয়েক দিন আগেও তিনি তার মাকে মারধর করেন বলে পরিবার জানায়।
শুভ্রর মা ঝর্ণা আক্তার বলেন, আমার ছেলে শুভ্র আগে ভালোই ছিল। প্রায় ৩ বছর ধরে মাদকে জড়িয়ে পড়ার পর তার আচরণে পরিবর্তন আসে। মাদক না পেলে সে মানুষকেও মারধর করত। তাকে ৩ মাস রিহ্যাবেও রাখা হয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। প্রায় ২ মাস ধরে তাকে ঘরের কেবিনে শিকলে বেঁধে তালাবদ্ধ করে রাখতে হতো। আজ ঘরের ভেতরে থাকা কাপড় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার