ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে পুলিশের তল্লাশিতে বিদেশি মদসহ যুবক আটক


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১২:৩৪

বাগেরহাটের চিতলমারীতে পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে তিন বোতল বিদেশি মদসহ অমিত মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১০ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রত্নপুর জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিতলমারী থানার এসআই ইমন, এএসআই আনিচুর, এএসআই এনামুল, এএসআই আলামিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সড়কে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় অমিত মন্ডলকে তল্লাশি করা হলে তার কাছ থেকে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অমিত মন্ডল ফকিরহাট উপজেলার কলকলিয়া গ্রামের অসীম মন্ডলের ছেলে। এ ঘটনায় চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে। মামলাটির নং-৭, তারিখ ১০ আগস্ট ২০২৬। 
চিতলমারী থানার ওসি মো. শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার