নাজিরপুরে রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষীরা। আষাঢ়-শ্রাবণ মাসের বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন চারা রোপণের ধুম লেগেছে। কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে জমি প্রস্তুত করা এবং বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণের কাজ।উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকরা তাদের জমিতে বিভিন্ন স্থানীয় জাতের আমন ধানের চারা রোপণ করছেন। অনুকূল আবহাওয়া এবং প্রয়োজনীয় বৃষ্টিপাত থাকায় এবার লক্ষ্যমাত্রা অর্জনে বড় কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করছেন মাঠপর্যায়ের চাষীরা।উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের কয়েকজন চাষী জানান, গত কয়েকদিনের পর্যাপ্ত বৃষ্টির কারণে রোপণের কাজ দ্রুত এগিয়ে চলছে। সময়মতো সার ও বালাইনাশক ব্যবহার করতে পারলে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমন ধানের বাম্পার ফলন ঘরে তোলা সম্ভব হবে।নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবুল আক্তার চাষীদের এই ব্যস্ততা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানান, "চলতি রোপা আমন মৌসুমে নাজিরপুরের কৃষকরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে চারা রোপণের কাজ করছেন। প্রায় সারে ছয় হাজার হেক্টর জমিতে উপসি এবং আমন ধানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত মাঠপর্যায়ে গিয়ে চাষীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুষম সারের প্রয়োগ এবং মানসম্মত বীজ ব্যবহারের পরামর্শ দিচ্ছি।"তিনি আরও বলেন, "আবহাওয়া এখন পর্যন্ত আমন চাষের সম্পূর্ণ অনুকূলে রয়েছে। সঠিক সময়ে চারা রোপণ সম্পন্ন করতে পারলে এবং আমাদের পরামর্শ অনুযায়ী ধানক্ষেতের যত্ন নিলে কৃষকরা ফলন ভালো পাবেন।এছাড়াও আমন চাষীদের সরকারি ভাবে বিশেষ প্রণোদনার ব্যবস্থা রয়েছে। আমরা আশা করছি, বিগত বছরগুলোর মতো এবারও নাজিরপুরে আমন ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং কৃষকরা লাভবান হবেন।"উপজেলা কৃষি বিভাগের সার্বিক তদারকি এবং চাষীদের অক্লান্ত পরিশ্রমে এবার নাজিরপুরের মাঠজুড়ে সোনালী স্বপ্নের বীজ বোনা হচ্ছে, যা আগামী অগ্রহায়ণে কৃষকের ঘরে নবান্নের আনন্দ বয়ে আনবে বলে স্থানীয়রা মনে করছেন।
Aminur / Aminur
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড