ধুনটে জনগণের হাতে ছাগল চোর আটক, পুলিশের কাছে সোপর্দ
বগুড়ার ধুনট উপজেলায় ছাগল চুরির অভিযোগে সুদেপ সরকার (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ফড়িংহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক সুদেপ সরকার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের খোকা সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ভোর ৫টার দিকে সুদেপ সরকার নিজ গ্রাম থেকে এক অসহায় বৃদ্ধার একটি ছাগল চুরি করে ফড়িংহাটা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে আপেল মাহমুদের বাড়িতে রেখে যান। এ সময় তিনি ছাগলটি কিছুক্ষণ পর নিয়ে যাবেন বলে জানান।
কিন্তু দুই দিন পার হলেও ছাগলটি নিতে না আসায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়। পরে গত রাতে আপেল মাহমুদ তাকে ফোন করে ছাগলটি নিয়ে যেতে বলেন। রাত ৩টার দিকে সুদেপ ছাগল নিতে এলে স্থানীয়রা তাকে আটক করেন।
পরে সকালে বিষয়টি ধুনট থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে রেজাউল হক, দুলাল, আব্দুল করিম মণ্ডল, আবু রায়হান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি
নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Link Copied