ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ ৩ চোরাকারবারী আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১২:৫৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। গতকাল ১০ আগস্ট (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃত ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের মোঃ সহিমুদ্দিনের ছেলে মোঃ সানাউল্লাহ (২৮), মোঃ আবু সায়েদের ছেলে মোঃ হারুন-অর-রশিদ (১৯) এবং মৃত আশরাফুল ইসলামের ছেলে মোঃ ইয়াসিন আলী (১৯)।

​বিজিবি সূত্রে জানা গেছে, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১৮৫ থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিকারপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ওই তিন যুবককে গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন মডেলের ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং চোরাচালাজে ব্যবহৃত একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২৮ লক্ষ টাকা।

​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

"সীমান্তে সব ধরণের চোরাচালান ও মাদক রোধে বিজিবি সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে আসছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে লিপ্ত থাকা এই চক্রগুলোর বিরুদ্ধে বিজিবির এমন কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​বিজিবি জানিয়েছে, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার