প্রধানমন্ত্রীকে ১৬ দফা স্মারকলিপি প্রদান আলমগীর নূরের
চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক সভা শেষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা ও সাংবাদিক মো. আলমগীর নূর। এ সময় তিনি ত্যাগী বিএনপি নেতাকর্মীদের ন্যায্য মূল্যায়ন ও পুনর্বাসনের লক্ষ্যে প্রস্তাবিত ১৬ দফা স্মারকলিপি, ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ’-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত পান্ডুলিপি এবং আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য সংগঠনটির দুই দশকে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেন।
গত ৯ আগস্ট রাতে চট্টগ্রামের রেডিসন ব্লু’র মেজবান হলে অনুষ্ঠিত বিএনপির সাংগঠনিক সভা রাত ৯টা ১৫ মিনিটে শেষ হয়। সভায় বক্তব্য শেষ করে তারেক রহমান মঞ্চের মাঝখানে এসে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আলমগীর নূর এগিয়ে গিয়ে নিজের নাম ও পরিচয় তুলে ধরেন। তারেক রহমান হাত বাড়িয়ে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাতের সময় আলমগীর নূর তাঁর প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্রের রাজনৈতিক দর্শনচর্চা, গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও পুনর্বাসনের বিষয়ে প্রস্তুত করা ১৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন।
এ ছাড়া ২০০৭ সালে প্রতিষ্ঠিত ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ’-এর আগামী ১২ অক্টোবর দুই দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমানকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আবেদন ও আমন্ত্রণপত্রও প্রদান করা হয়।
আলমগীর নূর বলেন, তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রম, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নসংক্রান্ত প্রস্তাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে পারা তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা।
তিনি বলেন, “এই সাক্ষাৎকে আমি ব্যক্তিগত অর্জনের চেয়ে দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনচর্চা, গবেষণা এবং ত্যাগী নেতাকর্মীদের ন্যায্য মূল্যায়নের দাবিকে দলের শীর্ষ নেতৃত্বের কাছে সরাসরি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি।”
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান