ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কেশবপুরে মানবতার কল্যাণে "ভোরের আলো'র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১:৪

যশোরের কেশেবপুরে মানবতার কল্যাণে এগিয়ে চলা একটি স্বেছাসেবী সামাজিক ও রক্তদান সংগঠন ’ভোরের আলো’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।ভোরের আলো সংগঠনের আয়োজনে গত সোমবার বিকেলে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহরের হাসপাতাল রোডে রওশন মঞ্জিলের ৪র্থ তলায় মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের আলোর উপদেষ্টা সুফিয়া পারভীন শিখার সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, এনটিভি প্রতিনিধি এনামুল হাসান নাইম, কেশবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোল্যা আব্দুস সাত্তার, সাংবাদিক এম আব্দুল করিম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কেশবপুর শাখার সভাপতি কৃষ্ণপদ দাস।
এসময় উপস্থি'ত ছিলেন,প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য শাহীনুর রহমান ও জাকির হোসেন, ফ্রেন্ডস আরকে ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংকের এডমিন বাবু বিশ্বাস, মানবসেবা রক্তদান সংস্থার জাহিদ হাসান,কপোতাক্ষ ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ হাবিবুল্লাহ।

এ ছাড়াও ভোরের আলোর যুব ও সমাজকল্যাণ সম্পাদক আরনি হোসেন, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক কিশোর মন্ডল, সাংগঠনিক সম্পাদক অমিত হাসান, নির্বাহী সদস্য আবু হানিফ, ইলিয়াস হোসেন, সাধারণ সদস্য আবু রায়হান, রাইহান রকি, আবুজার গিফারিসহ ভোরের আলো" সামাজিক সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থি'ত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার