ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিডি গফুরের পদত্যাগের দাবিতে উত্তাল রাবিপ্রবি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১:৬

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি)   প্রকল্প পরিচালক (পিডি) আবদুল গফুরের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি এবং তাঁর পদত্যাগের দাবিতে নানা কর্মসূচী হাতে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। প্রতিবাদ কর্মসূচি, ঘৃনা মঞ্চের উদ্বোধন ও আমরণ অনশনের মতো সিদ্ধান্তে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাস এলাকায়। 
সোমবার (১০ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।  উপস্থিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় প্রশাসনিক নিস্ক্রিয়তার ফলে প্রতীকী প্রতিবাদ হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শিক্ষার্থীরা প্রতীকীভাবে ‘গফুর’ লেখা চেয়ারে স্মারক অর্পণ করেন। পরবর্তী পর্যায়ে প্রকল্প পরিচালক নিয়োগ সংক্রান্ত ২০ লক্ষ টাকা লেনদেনের বিষয়ে অডিও-ভিডিওতে উপস্থাপিত বক্তব্য মাইকে প্রচার করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, এই আন্দোলন হঠাৎ করে শুরু হয়নি। গত ২৮ জুলাই সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকল্প পরিচালক আবদুল গফুরের বিরুদ্ধে উত্থাপিত নিয়োগসংক্রান্ত অসঙ্গতি, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক লেনদেন, প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশাসনিক আচরণ সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা দাবি করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং একাধিকবার আলোচনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান প্রশাসনিক সিদ্ধান্ত না আসায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১২তম রিজেন্ট বোর্ড সভায় তদন্তাধীন আবদুল গফুরের উপস্থিতি নিয়েও শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে স্পষ্ট ও নথিভিত্তিক ব্যাখ্যা দাবি করেন।
২০ লাখ টাকা ঘুষ লেনদেনের অডিও, ভিডিও থাকার পরও প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন ওঠেছে। 
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে আবদুল গফুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এই অবস্থায় তদন্তকে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে তাঁকে সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব থেকে বিরত রাখা এবং প্রকল্প পরিচালক আবদুল গফুরের পদত্যাগের দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা তাঁর নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পুনঃযাচাই, শিক্ষাগত সনদ ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের তথ্যগত অসঙ্গতি নিরসন, ঠিকাদারের সঙ্গে আর্থিক লেনদেনের স্বাধীন যাচাই, আর্থিক ও প্রকল্প ব্যবস্থাপনার নিরীক্ষা এবং সংশ্লিষ্ট অডিও-ভিডিও উপকরণ অনুযায়ী শাস্তির দাবি জানান।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পর্যায়ে ২০ লক্ষ টাকা লেনদেনের মাধ্যমে প্রকল্প পরিচালক নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ আনার বিষয়ে অডিও-ভিডিওতে উপস্থাপিত বক্তব্যের প্রাপক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে আবদুল গফুরের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেনের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করার দাবি জানানো হয়। 
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে, প্রকল্প বাস্তবায়ন হবে বিধি অনুযায়ী, সরকারি অর্থব্যয় হবে জবাবদিহির সঙ্গে এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার হবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে। 

শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে পিডি আব্দুল গফুরের পদত্যাগ, ২০ লাখ টাকার অনৈতিক লেনদেনের তদন্ত ও শাস্তি, দুইটি তৃতীয় বিভাগ নিয়ে প্রকল্প পরিচালক পদের বৈধতা বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা, তদন্ত চলাকালীন সময়ে ক্যাম্পাসে প্রবেশ ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ না করা, তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব থেকে বিরত রাখা, রিজেন্ট বোর্ডে প্রবেশ এবং তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে প্রশাসনিক ব্যাখ্যা প্রদান, ঠিকাদারের সঙ্গে আর্থিক লেনদেন স্বাধীনভাবে যাচাই, পরিবেশগত অনুমোদন ও পাহাড় কাটাসংক্রান্ত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার দায় নির্ধারণ ও পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশাসনের নথিভিত্তিক পুনঃব্যাখ্যা।

উল্লেখ্য মঙ্গলবার (১১ আগস্ট) ৪টার মধ্যে প্রকল্প পরিচালক আবদুল গফুর পদত্যাগ না করলে পূর্বঘোষিত অনশন কর্মসূচি শুরু করা হবে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত